সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (পঞ্চম কিস্তি)

· Prothom Alo

রাধিকামোহন মৈত্র রাজশাহীর তানোরের তালন্দ জমিদারবাড়ির কৃতী সন্তান। তাঁর জন্ম ১৯১৭ সালে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই প্রাজ্ঞ সাধক আচার্য হিসেবে পরিচিত। তাঁর জীবন, জ্ঞানচর্চা, সংগীতসাধনা, উত্তরাধিকারসহ নানা দিক নিয়ে কথা বলেছেন তাঁর জীবনীকার ও শিষ্য, প্রখ্যাত সরোদবাদক সোমজিৎ দাশগুপ্ত। আজ সেই কথোপকথনের পঞ্চম কিস্তি পাঠকের জন্য তুলে ধরা হলো। সাক্ষাৎকারটি নিয়েছেন খান মো. রবিউল আলম

রাধিকামোহন মৈত্রদের ট্রেন ও ভারতজুড়ে সাংগীতিক ভ্রমণ বিষয়ে আরেকটু বিস্তারিত বলুন?

Visit tr-sport.bond for more information.

 সোমজিৎ দাশগুপ্ত: রাধিকামোহন মৈত্র আট কোচের স্যালুন ট্রেনে চেপে রাজশাহী থেকে সারা ভারতবর্ষ ভ্রমণ করতেন। ট্রেনটি ব্রডগেজ লাইনে চলত। বর্তমান পাকিস্তানের ল্যান্ডিকোটাল পর্যন্ত ট্রেনের ব্রডগেজ লাইন ছিল। রাধিকামোহন মৈত্র ট্রেনে চেপে সেখান পর্যন্ত যেতেন। তারপর আফগান শাহের আমন্ত্রণে খাইবার পাসের মধ্য দিয়ে ছোট গাড়ি বা ছোট রেলগাড়িতে বিভিন্ন শহরে যেতেন, কাবুল পর্যন্ত যেতেন। সাংগীতিক সফরগুলো এ রকম ছিল। ফেরার পথে হয়তো করাচি যেতেন। এরপর রাজস্থানের ভেতর দিয়ে জয়পুর, আহমেদাবাদ পর্যন্ত রাধিকামোহন মৈত্রের সফর পরিব্যাপ্ত ছিল।

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (চতুর্থ কিস্তি)রাধিকামোহন মৈত্র

 কেমন ছিল রাধিকামোহন মৈত্রের জীবন?

 সোমজিৎ: তাঁর জীবন হলো সর্বভারতীয় সংগীতচর্চা ও পারফরম্যান্সের জীবন। আশপাশের শিল্পীদের তাঁরা বিশেষভাবে সহায়তা করতেন। যেখানে যাচ্ছেন কাউকে না কাউকে নিয়ে যাচ্ছেন। বিষ্ণুদেব চট্টোপাধ্যায় যাচ্ছেন, যাচ্ছেন হাফিজ আলী খাঁ। এভাবে মৈত্ররা শিল্পীদের পৃষ্ঠপোষক হিসেবে দাঁড়িয়ে যান। বিশেষ করে রাধিকামোহন মৈত্র সম্পর্কে বলা যায় তিনি প্রথম দিকে শাসকবর হিসেবে দুহাত ভরে শিল্পীদের পারিশ্রমিক দিয়েছেন, দক্ষিণা দিয়েছেন। পরবর্তীকালে নিজে যৎসামান্য দক্ষিণা নিয়ে গানবাজনা করেছেন। বলতেন, দক্ষিণা নেওয়ার জায়গায় চলে এলাম। তিনি শিষ্যদের শিক্ষা দিলেন।

 সত্যজিৎ রায় তাঁর জীবনীর ওপর একটি ডকুমেন্টারি করতে চেয়েছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন, তাঁর ওপর তিন ঘণ্টার জীবনী হবে, তারপর হয়তো তাঁর জীবনের তিনটি পর্ব ধরা সম্ভব হবে। তিনি তিন যুগ ধরে আমাদের সেবা দিয়ে গেছেন। একটা পর্বে শিল্পীদের পৃষ্ঠপোষক হিসেবে ভাত-কাপড়ের জোগান দিয়েছেন। পরে নিজে পারফর্ম করেছেন। আর তাঁর পরে জমিদারিতে যেভাবে গানবাজনা রক্ষা করা হয়, সেই জিনিস একাই করলেন।

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (তৃতীয় কিস্তি)অল ইন্ডিয়া রেডিও অফিস

  দেশভাগের পর কী অবস্থা দাঁড়াল?

 সোমজিৎ: দেশভাগের পর, জমিদারি উচ্ছেদের পর সর্বহারার মতো অবস্থা হলো। জমিদারি প্রথা উচ্ছেদ হওয়ার আগে তাঁদের দুই থেকে আড়াই লাখ টাকা খাজনা উঠত। এ সময় তাঁদের দুই বাড়িতে অনেক বইপত্র ছিল, রেকর্ডিংয়ের সংগ্রহ ছিল। ব্রজেন্দ্রমোহন মৈত্রের প্রথম যুগের সিলিন্ডার রেকর্ড প্লেয়ার ছিল। তিনি বলেছিলেন, এ রেকর্ড প্লেয়ার তিনি ডালহৌসি স্কোয়ারের একটি কোম্পানি থেকে কিনেছিলেন। একটি রাজশাহীর বাড়ির জন্য আরেকটি কলকাতার বাড়ির জন্য। সিলিন্ডার রেকর্ড প্লেয়ার একটি ঐতিহাসিক যন্ত্র। আমি ইউরোপে গেলে বিভিন্ন মিউজিয়ামে তা দেখি। সিলিন্ডার রেকর্ড প্লেয়ার এবং সিলিন্ডার রেকর্ড—সব মিলিয়ে রাধিকামোহন মৈত্র পরম্পরাটি ধরে রেখেছিলেন। কলকাতার সব শিল্পী, সাহিত্যিকদের নিয়ে মৈত্র বাড়িকে জমজমাট আড্ডা হতো। তাঁদের মধ্যে অনেককে রাজশাহীতে নিয়ে যাওয়া হতো। এভাবে সংগীতের বিরাট পৃষ্ঠপোষকতা করে গেছেন মৈত্র পরিবার।

সত্যজিৎ রায় তাঁর জীবনীর ওপর একটি ডকুমেন্টারি করতে চেয়েছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন, তাঁর ওপর তিন ঘণ্টার জীবনী হবে, তারপর হয়তো তাঁর জীবনের তিনটি পর্ব ধরা সম্ভব হবে। তিনি তিন যুগ ধরে আমাদের সেবা দিয়ে গেছেন। একটা পর্বে শিল্পীদের পৃষ্ঠপোষক হিসেবে ভাত-কাপড়ের জোগান দিয়েছেন। পরে নিজে পারফর্ম করেছেন। আর তাঁর পরে জমিদারিতে যেভাবে গানবাজনা রক্ষা করা হয়, সেই জিনিস একাই করলেন।

  কাজী নজরুল ইসলামের সঙ্গে রাধিকামোহন মৈত্রের কোনো স্মৃতির কথা বলতে পারেন?

সোমজিৎ: কাজী নজরুল ইসলাম একবার রাধিকামোহন মৈত্রকে বলেছিলেন, তোমার একটা সরোদ আমার অফিসে রেখো। কাজী নজরুল ইসলামের মেগাফোন কোম্পানির অফিসে রাধিকামোহন মৈত্রের একটা সরোদ ছিল। কাজী নজরুল ইসলামের ছবির পাশে সে সরোদটি থাকত। কাজী নজরুল ইসলাম একদিন বলেছিলেন, সরোদের ওস্তাদ মোহাম্মদ আমীর খাঁর একটি রেকডিং হবে না, তা কি হয়? কাজী নজরুল ইসলাম বললেন, আমীর খাঁ রেকর্ডটি কোথায় করতে চান। তিনি তো সামান্য কোনো মাহফিলে গিয়ে একটু বাজিয়ে চলে আসেন। মন্দিরের কাছাকাছি জায়গায় থাকেন। তিনি তো ও রকমই। আমি যতবার বলেছি ততবার তিনি বলেছেন, ‘রেকর্ডিং আমি করব না।’

 তারপর কাজী নজরুল ইসলাম আমীর খাঁর কাছে নিজে গেলেন। দেখা করে আমীর খাঁকে বললেন, ‘আমার সঙ্গে চলুন একটু ঘুরে আসি।’ আমীর খাঁ বললেন, ‘কোথায় যাব? আমি তো সুরেই থাকি। গানবাজনা করি। আমাকে ঘর থেকে বের করবেন?’ কাজী নজরুল ইসলাম বললেন, ‘আপনাকে গানবাজনাতেই নিয়ে যাব।’ তারপর ওস্তাদ আমীর খাঁকে নিয়ে তাঁর মেগাফোন রেকর্ডিং অফিসে ঢুকলেন।

 আমীর খাঁ তো এত কিছু জানেন না। বলা হলো আপনাকে একটি রেকর্ড করতে হবে। ওস্তাদ আমীর খাঁ বললেন, ‘আমি তো সরোদ আনিনি।’ তাঁকে জানানো হলো, আপনার ছাত্রের (রাধিকামোহন মৈত্রের) একটা সরোদ রয়েছে এখানে। এতেই আপনাকে একটা রেকর্ড করতে হবে। তিনি কাজী নজরুল ইসলামের অনুরোধে রাধিকামোহন মৈত্রের সরোদে এক পিঠে পাহাড়ি আর পিঠে কাফির একটি রেকর্ড করলেন, যা পরে বাজারে বেরিয়েছিল। আমি কিছুদিন আগে বেশ কষ্ট করে সে রেকর্ড সংগ্রহ করেছি। দুষ্প্রাপ্য রেকর্ড।

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (দ্বিতীয় কিস্তি)কাজী নজরুল ইসলাম

  আমরা জেনেছি রেকর্ডিংয়ের রাধিকামোহন মৈত্রের অনাগ্রহ ছিল, যদি একটু খোলসা করেন?

সোমজিৎ: রাধিকামোহন মৈত্র রেকর্ডিংয়ে খুব বেশি আগ্রহী ছিলেন না। একাগ্রভাবে সংগীতের ভেতর ডুবে থাকতে ভালোবাসতেন। ফলে তাঁর মাত্র দু–তিনটি ছোট ডিস্ক পাওয়া যায়। একবার সেতারবাদিকা কল্যাণী রায়েকে প্রমোট করার জন্য বললেন, ‘চলো তোমার সঙ্গে আমি বাজাব। ওই একটি এলপি বেরিয়ে ছিল। রাধিকামোহন মৈত্রের প্রয়াণের পর অনেক চেষ্টা করে সংগীত নাটক একাডেমি দুটি, অল ইন্ডিয়া রেডিও দুটি এবং প্রাইভেট কোম্পানি একটি রেকর্ড বের করেছে। এগুলো থেকে রয়্যালটি নেওয়ার মতো কোনো ব্যাপার ঘটেনি।

রাধিকামোহন মৈত্র রেকর্ডিংয়ে খুব বেশি আগ্রহী ছিলেন না। একাগ্রভাবে সংগীতের ভেতর ডুবে থাকতে ভালোবাসতেন। ফলে তাঁর মাত্র দু–তিনটি ছোট ডিস্ক পাওয়া যায়। একবার সেতারবাদিকা কল্যাণী রায়েকে প্রমোট করার জন্য বললেন, ‘চলো তোমার সঙ্গে আমি বাজাব। ওই একটি এলপি বেরিয়ে ছিল। রাধিকামোহন মৈত্রের প্রয়াণের পর অনেক চেষ্টা করে সংগীত নাটক একাডেমি দুটি, অল ইন্ডিয়া রেডিও দুটি এবং প্রাইভেট কোম্পানি একটি রেকর্ড বের করেছে। এগুলো থেকে রয়্যালটি নেওয়ার মতো কোনো ব্যাপার ঘটেনি।

  রাধিকামোহন মৈত্রের পড়াশোনা বিষয়ে জানতে চাচ্ছি?

 সোমজিৎ: যখন দেশভাগ হলো সবার মতো তাঁদের জন্যও এটি ছিল বিরাট আঘাত। হ্যাঁ, গোষ্ঠ বিহারী মজুমদারের কথা বলেছি। তিনি তাঁদের গৃহশিক্ষক ছিলেন। তিনি ছিলেন রাজশাহী শহরের লোকনাথ হাইস্কুলের হেডমাস্টার মশাই। রাধিকামোহন মৈত্রের প্রথম পাঠ হয়েছিল তাঁর হাতে নিজ বাড়িতে। যেভাবে ঠাকুরবাড়ি বা বড় বড় বাড়িতে পড়ানো হয়। ১২ বছর বয়সে তাঁকে ক্লাস নাইনে ভর্তি করানো হয়েছিল। ১৪ বছর বয়সে তিনি স্কুল লিভিং বা মাধ্যমিক পাস করলেন। তারপর গ্র্যাজুয়েশন এবং স্নাতকোত্তর হলো দর্শনশাস্ত্রে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে। দর্শনশাস্ত্রে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলেন এবং স্বর্ণপদক পেয়েছিলেন। তারপর এমএএলবি ডিগ্রি নিলেন। অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য জমিদারিতে সবাই আইন পড়তেন। তাঁর বাবা ব্রজেন্দ্রমোহন মৈত্রও ছিলেন এমএবিএল।

 পরে রাধিকামোহন মৈত্র অতিথি শিক্ষক হিসেবে রাজশাহী কলেজে পড়িয়েছেন কিছুদিন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে ক্লাস নিতে যেতেন। রাধিকামোহন মৈত্র কিছু দিন কলকাতা প্রেসিডেন্সি কলেজেও পড়িয়েছেন।

শেরেবাংলা এ কে ফজলুল হক

  রাধিকামোহন মৈত্রের সঙ্গে কাদের বিশেষ সখ্য ছিল?

সোমজিৎ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তিনি সতেন্দ্রনাথ বসুর বাসায় উঠতেন। মজার বিষয় হলো সতেন্দ্রনাথ বসু এসরাজ বাজাতে পারতেন। তাঁদের ভেতর চমৎকার সম্পর্ক ছিল। এ ছাড়া সৈয়দ মুজতবা আলী রাধিকামোহন মৈত্রের সৃহৃদ ছিলেন। দারুণ বুদ্ধিবৃত্তিক সম্পর্ক ছিল দুজনের মধ্যে। সৈয়দ মুজতবা আলী যখন দেহ রাখলেন, তখন রাধিকামোহন মৈত্র ভীষণ কষ্ট পেয়েছিলেন। ধ্রুবতারা যোশী আমাকে বলেছিলেন, দুজনের ভেতর থেকে অদ্ভুত ভালোবাসা ছিল। সৈয়দ মুজতবা আলী যখন চলে গেলেন তখন রাধিকামোহন মৈত্রের চোখে জল দেখেছিলেন।

 আরেকটি বিশেষ বিষয় হলো অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের সঙ্গে রাধিকামোহন মৈত্রের বিশেষ সম্পর্ক। ফজলুল হক সাহেব রাধিকামোহনকে সম্মান করতেন। সৈয়দ মুজতবা আলী কলকাতার কাছে বাকশার  এলাকায় থাকতেন। তাঁকে রাধিকামোহন মৈত্রের সঙ্গে ফজলুল হকের দেখা হয়। সেখানে গিরিজা প্রসন্ন মুন্সি আমরা যাকে টগর দাদু বলে ডাকতাম (তিনি রাজশাহীর মানুষ ছিলেন), তিনি ছিলেন, ছিলেন রাধিকামোহন মৈত্রের ছোট ভাই রবীন্দ্রমোহন মৈত্র আরও বেশ কয়েকজন। তখন ফজলুল হক সাহেবের সেই রাজনৈতিক ক্যারিশমা আর নেই। মুসলিম লীগের লোকজন বিভিন্ন পদপদবি দখল করছে। একজন ফজলুল হক সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনি একসময় হাঁক ছাড়লে তো এক লাখ লোক হাজির হতো এখন আপনার জানাজায় পাঁচ হাজার লোক হবে কি না সন্দেহ! উত্তরে ফজলুল হক বলেছিলে, ‘মানষে আম গাছে ঢেলা মারে, শ্যাওড়া গাছে তো আর কেউ ঢেলা মারে না।’ পরে এই উক্তি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। অসম্ভব জনদরদি নেতা ছিলেন ফজলুল হক। আমার গুরুর সঙ্গে তাঁর অমলিন সখ্য ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সখ্য ছিল রাধিকামোহন মৈত্রের।

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের সঙ্গে রাধিকামোহন মৈত্রের বিশেষ সম্পর্ক। ফজলুল হক সাহেব রাধিকামোহনকে সম্মান করতেন। সৈয়দ মুজতবা আলী কলকাতার কাছে বাকশার  এলাকায় থাকতেন। তাঁকে রাধিকামোহন মৈত্রের সঙ্গে ফজলুল হকের দেখা হয়। সেখানে গিরিজা প্রসন্ন মুন্সি আমরা যাকে টগর দাদু বলে ডাকতাম (তিনি রাজশাহীর মানুষ ছিলেন), তিনি ছিলেন, ছিলেন রাধিকামোহন মৈত্রের ছোট ভাই রবীন্দ্রমোহন মৈত্র আরও বেশ কয়েকজন।

 পড়াশোনা শেষে রাধিকামোহন মৈত্র রাজশাহী ফিরে এসে কী করলেন?

 সোমজিৎ: রাধিকামোহন মৈত্র তাঁর বাবার অনুরোধে আইন পাস করার পর রাজশাহী কোর্টে কিছুদিন আইন প্র্যাকটিস করেছিলেন। দেশভাগের আগে তিনি রামপুর-বোয়ালিয়া মিউনিসিপ্যালিটির আটটি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সেই ওয়ার্ডে নানা ধরনের জনহিতকর কাজ করেন। বিশেষত সুপেয় পানি, রাস্তাঘাট সংস্কার ও শিক্ষা ও সংস্কৃতির বিকাশে বিশেষ ভূমিকা পালন করেন। তারপরে তিনি সব ছেড়ে সংগীতে ঢুকে যান। তাঁর কর্মজীবন বলতে সংগীতই সব।

  ভারতবর্ষজুড়ে রেডিও স্টেশন প্রতিষ্ঠায় তাঁর বিশেষ ভূমিকার কথা জানা যায়। সে সম্পর্কে জানতে চাইছি।

 সোমজিৎ: দেশভাগের পর ভারতবর্ষজুড়ে রেডিও স্টেশন প্রতিষ্ঠার জন্য তিনি অনেক কাজ করেছিলেন। ভোপাল রেডিও স্টেশনে ভোপালি তোড়ি বাজিয়ে উদ্বোধন করেছিলেন। মাদ্রাজ মিউজিক একাডেমির আহ্বানে সেখানে কাজ করেছিলেন। এরপর বোম্বে, করাচি এবং ঢাকা স্টেশনে কাজ করেছেন। তখন যেহেতু লাইভ ব্রডকাস্ট হতো, সেই জন্য কোনো রেকর্ড সুরক্ষিত থাকেনি। শিবকুমার শর্মা সন্তুরবাদক ছিলেন। তিনি আমাকে বলেছিলেন, ‘আমি নিজেকে অসম্ভব ভাগ্যবান মনে করি, কারণ আমি তিনজনের সঙ্গে তবলা বাজিয়েছি।’ শর্মাবাবু শ্রীনগর রেডিও স্টেশনে কাজ করার সময় ওস্তাদ আমীর খাঁ, গায়িকা হীরাবাঈ আর যন্ত্রসংগীতে রাধিকামোহন মৈত্রের সঙ্গে বাজিয়েছিলেন।

 যুদ্ধবিগ্রহের সময় রাধিকামোহন মৈত্র গিয়েছিলেন শ্রীনগর রেডিও স্টেশনে যন্ত্রসংগীত পরিবেশন করতে। এ ছাড়া তিনি শিলচর ও গুয়াহাটি ঘুরে ঘুরে পারফরম্যান্স করেছেন। রাধিকামোহন মৈত্র শাস্ত্রীয় সংগীতের প্রসারের জন্য যেসব রেডিও স্টেশন প্রতিষ্ঠা করা দরকার ছিল, সেগুলো করেছেন। ভারত সরকারের অনুরোধে রাধিকামোহন মৈত্র অনেকগুলো দেশ সফর করেছেন। এর মধ্যে ছিল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, চীন, আফগানিস্তান এবং ব্যক্তিগতভাবে আমেরিকা।

সৈয়দ মুজতবা আলী

  রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রাধিকামোহন মৈত্রের কোনো স্মৃতির কথা কি আপনার জানা আছে?

 সোমজিৎ: অনিলকুমার চন্দকে (শান্তিনিকেতনের অধ্যাপক এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব এবং ভারতের প্রথম পররাষ্ট্র ও সাংস্কৃতিক মন্ত্রী) রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘বাঙালি যন্ত্রসংগীতে মাত হয়ে যাচ্ছে।’ তখন অনিল চন্দ বলেছিলেন, ‘গুরুদেব, এটার আমি প্রতিবাদ করছি।’ রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, ‘প্রমাণ দাও।’ তখন রাধিকামোহন মৈত্রের বয়স ১৫ বছর। অনিলকুমার চন্দ রাধিকামোহন মৈত্রকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন। কবিগুরুর পছন্দের রাগ ইমন কল্যাণে রাধিকামোহন মৈত্র দেড় ঘণ্টার মতো বাজিয়েছিলেন। ইমন কল্যাণ এমনভাবে বাজানো খুব সহজ নয়। এরপর যখন বাজনা থামল, অনিল চন্দ বললেন, ‘গুরুদেব, আপনার মতামত জানতে চাচ্ছি।’ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘আর কোনো কথা হবে না, সাধু! সাধু!’

 এটা কত বড় স্বীকৃতি, ভাবুন। তখন অনিল চন্দ বললেন, ‘সেতার, সুরবাহার উনি ভালোই বাজান।’ কবিগুরু বললেন, ‘তাই?’ তখন গুরুদেব বললেন, ‘একটু সেতার হবে?’ তাঁর বাড়িতে একটা সেতার ছিল। সেটি তিনি বাড়ির কোনো মেয়েকে বাজাতে দিয়েছিলেন। তাতে তাঁর দুই ছত্র কবিতা লেখা ছিল। রাধিকামোহন মৈত্র সেতারটি বাজালেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, ‘দেখো বাবা, এ যন্ত্র কেউ বাজাচ্ছে না। সেতারটি খুব যত্ন করে বানানো হয়েছিল। তোমাকে দিলে নেবে?’ তখন রাধিকামোহন বললেন, ‘আপনি আমাকে এটি উপহার দেবেন আর আমি নেব না, তা কী করে হয়? আমি এখন দেশের বিভিন্ন জায়গায় যাব। আমাদের একটি রেলগাড়ি আছে, ওতে করে যাব। এখন ঘরে ফেরা হবে না। সেতারটি অনিলদার কাছে থাক। আমি পরে ওটা নিয়ে নেব।’ এরপর রাধিকামোহন মৈত্র পশ্চিম ভারতের দিকে যাত্রা শুরু করলেন। (চলবে)

Read full story at source