ভবন আছে, বই আছে, তবু দুই বছর ধরে তালা কেশবপুর পাবলিক লাইব্রেরি
· Prothom Alo

যশোরের কেশবপুর পাবলিক লাইব্রেরি দুই বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ। বিভিন্ন সময় লাইব্রেরিটি সচল করার উদ্যোগ নেওয়া হলো তা আজও আলোর মুখ দেখেনি।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ওই পাবলিক লাইব্রেরি সূত্রে জানা গেছে, এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। তখন বইপ্রেমী আবদুল করিম, সাংবাদিক মোতাহার হোসেন, মুক্তিযোদ্ধা মণি মোহন ধর, শিক্ষক জোহর আলী, ব্যবসায়ী বিমল কুমার দে এটি প্রতিষ্ঠিত করেন। পরে ১৯৮৫ সালে পাঠাগারটি সরকার নিয়ে নেয়। এর পর থেকে উপজেলা পরিষদ লাইব্রেরিটি পরিচালনা করে। ২০০৯ সালে দিকে কেশবপুরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খলিলুর রহমান উপজেলা পরিষদের শেষ প্রান্তে ডরমিটরির পাশে পাঠাগারটির পাকা ভবন তৈরি করে দেন। তখন পাঠাগারটিতে পাঠকেরা আসতেন। সে সময় ভালোই চলত। তবে দুই বছরের বেশি সময় ধরে এটি তালাবদ্ধ অবস্থায় আছে।
Visit somethingsdifferent.biz for more information.
দুই বছরের বেশি সময় ধরে এই লাইব্রেরিটি এভাবেই তালাবদ্ধ হয়ে আছেপ্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল করিম বলেন, ‘পাঠাগারটি তাঁদের একসময় প্রাণের প্রতিষ্ঠান ছিল। তিনি বিভিন্ন সময় ইউএনওকে পাঠাগারটি চালুর ব্যাপারে অনুরোধ করেছিলেন। তারপরও হয়নি। জীবনের শেষ সময়ে এসে যদি দেখি পাঠাগারটি চালু হয়েছে, তাহলে মরেও শান্তি পাব।’
প্রতিষ্ঠাকালীন আরেক সদস্য সাংবাদিক মোতাহার হোসেন বলেন, কেশবপুর শহরে এই পাবলিক লাইব্রেরির ব্যতীত কোনো পাঠাগার নেই। ফলে পাঠাগারটি চালু করা খুবই প্রয়োজন।
কেশবপুর পাবলিক লাইব্রেরির অন্যতম পৃষ্ঠপোষক নাগরিক সমাজের সভাপতি আইনজীবী আবু বক্কর সিদ্দিকী বলেন, সরকারি ব্যবস্থাপনায় পাঠাগারটি অনেকবারই সচল করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তহবিলসংকটে পাঠাগারটি কখনোই সচল করা যায়নি। পাঠাগারটি এখন তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাঠাগারটি চালু করা অত্যন্ত জরুরি।
বিশ্বজিৎ মণ্ডল, লাইব্রেরিয়ান, কেশবপুর পাবলিক লাইব্রেরি২০২৪ সালেও তিনি পাঠাগারটি খুলতেন। তারপর অনুকূল পরিবেশ না পাওয়ায় তিনি আর পাঠাগারে যাননি। এর পর থেকে দুই বছরের বেশি সময় ধরে এটি তালাবদ্ধ। পাঠাগারটিতে কিছু মূল্যবান বই আছে। এটি সচল করলে পাঠকেরা বই পড়তে আসবেন।কেশবপুর পাবলিক লাইব্রেরির সর্বশেষ লাইব্রেরিয়ান ছিলেন বিশ্বজিৎ মণ্ডল। কথার বলার একফাঁকে তিনি প্রথম আলোকে বলেন, ২০২৪ সালেও তিনি পাঠাগারটি খুলতেন। তারপর অনুকূল পরিবেশ না পাওয়ায় তিনি আর পাঠাগারে যাননি। এর পর থেকে দুই বছরের বেশি সময় ধরে এটি তালাবদ্ধ। এখনো তিনি পাঠাগারের কাছে দুই বছরের সম্মানী ভাতা পান। পাঠাগারটিতে কিছু মূল্যবান বই আছে। এটি সচল করলে পাঠকেরা বই পড়তে আসবেন।
কেশবপুর উপজেলা পাড়ার অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাজ হোসেন বলে, পাঠাগারটি খোলার ব্যবস্থা হলে তারাও বই পড়তে পারত।
লাইব্রেরির বিষয়ে কথা হয় কেশবপুর মহিলা মাদ্রাসার প্রভাষক আতাউর রহমানের সঙ্গেও। তিনি বলেন, শিক্ষার মান প্রসার হয় বইয়ের মাধ্যমে। তাই লাইব্রেরিটি অবশ্যই সচল রাখা দরকার। তিনি দাবি করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠাগারটি আবার চালুর ব্যবস্থা করা হোক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবার পাঠাগারটি চালু করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদ থেকে দুই লাখ টাকার একটি বাজেট পাওয়া গেছে। তা দিয়ে পাঠাগারটি সংস্কার করা হবে। নতুন গঠনতন্ত্র তৈরি করে পাঠাগারটির নিয়মিত কমিটি করা হবে।
এ ব্যাপারে কেশবপুরের ইউএনও আনোয়ার হোসেন বলেন, পাঠাগারটি আবার চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে জেলা পরিষদ থেকে একটি তহবিল পাওয়া গেছে। নতুন করে পাঠাগারটি কমিটি গঠন করে আবারও সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।