‘সংঘর্ষ’-এর সেই ভয়ংকর খলনায়ক এখন কোথায়, কী করছেন
· Prothom Alo

বলিউডের পর্দায় তাঁর উপস্থিতি একসময় দর্শকদের মনে ভয় ধরিয়ে দিত। বিশেষ করে ‘দুশমন’ ও ‘সংঘর্ষ’ সিনেমায় ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পেয়েছিলেন আশুতোষ রানা। তবে পর্দার সেই নিষ্ঠুর মানুষটি বাস্তবে একেবারেই অন্য রকম। অভিনয়ের পাশাপাশি কবিতা লেখেন, গান করেন, লেখক হিসেবেও রয়েছে পরিচিতি। অভিনেত্রী রেণুকা শাহানের সঙ্গে দীর্ঘদিনের সংসার তাঁর। সময়ের সঙ্গে বদলেছে অভিনীত চরিত্রও। শাহরুখ খানের ‘পাঠান’, সালমান খানের ‘টাইগার ৩’, হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার ২’ কিংবা ‘ছাবা’—সবখানেই দেখা গেছে তাঁকে। ২০২৬ সালেও অভিনয়ে সক্রিয় এই অভিনেতা। আজ ১০ নভেম্বর তাঁর ৫৯তম জন্মদিন। জন্মদিনে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আশুতোষ রানার জীবনের কিছু জানা–অজানা তথ্য।আশুতোষ রানা নামেই তাঁকে চেনে দর্শক। তবে তাঁর পুরো নাম আশুতোষ রামনারায়ণ নিখরা। ১৯৬৭ সালের ১০ নভেম্বর ভারতের মধ্যপ্রদেশের গদরওয়ারায় জন্ম তাঁর। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল। স্থানীয় রামলীলায় রাবণের চরিত্রেও অভিনয় করতেন।হিন্দি ছাড়াও মারাঠি, তেলেগু, কন্নড়, তামিল প্রভৃতি ভাষার ছবিতেও কাজ করেছেন। দীর্ঘদিনের ক্যারিয়ারে একাধিক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু নেতিবাচক চরিত্রে তাঁকে বহুল জনপ্রিয়তা দিয়েছেনব্বইয়ের দশকে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান আশুতোষ। ‘স্বাভিমান’ ধারাবাহিক ছিল তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের গুরুত্বপূর্ণ কাজ। পরে ‘ফর্জ’, ‘সাজিশ’সহ একাধিক ধারাবাহিকে দেখা যায় তাঁকে। অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায়।টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘স্বাভিমান’ তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের গুরুত্বপূর্ণ কাজ। এ ছাড়া ফর্জ ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছিল। এ ছাড়া দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাধী কৌন’ তাঁর উল্লেখযোগ্য কাজ ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দুশমন’ সিনেমায় ভয়ংকর খুনির চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আশুতোষ। ছবিতে তাঁর অভিনয় এতটাই প্রভাব ফেলেছিল যে দর্শকের কাছে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম পরিচিত খলনায়ক। এই অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান তিনি১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দুশমন’ সিনেমায় ভয়ংকর খুনির চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আশুতোষ। ছবিতে তাঁর অভিনয় এতটাই প্রভাব ফেলেছিল যে দর্শকের কাছে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম পরিচিত খলনায়ক। এই অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান তিনিপরের বছর, ১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ সিনেমায় লজ্জাশঙ্কর পান্ডে চরিত্রে অভিনয় করে আবারও চমকে দেন আশুতোষ। অক্ষয় কুমার ও প্রীতি জিনতার সঙ্গে অভিনীত এই সিনেমায় তাঁর চরিত্রটি ছিল ভয়ংকর। সেই অভিনয়ের জন্য টানা দ্বিতীয়বার ফিল্মফেয়ারে সেরা খলনায়কের পুরস্কার পান
Visit asg-reflektory.pl for more information.