৩০ নভেম্বর শেষ সহস্রাধিক সরকারি চাকরির আবেদন, সার্ভার জটিলতা এড়াতে করুন আবেদন

· Prothom Alo

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য চলতি নভেম্বরের শেষ সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), পেট্রোবাংলা, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে প্রায় ১ হাজার ৭০০–এর বেশি শূন্য পদে নিয়োগের আবেদন এখন শেষ পর্যায়ে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ অর্থাৎ সহস্রাধিক পদের অনলাইন ও সরাসরি আবেদনের সময়সীমা ৩০ নভেম্বর শেষ হচ্ছে।

চাকরিপ্রার্থীদের হাতে সময় আছে আর মাত্র চার দিন। সাধারণত আবেদনের শেষ এক বা দুই দিনে টেলিটক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্ভারে অতিরিক্ত চাপ থাকে। ফলে অনেক যোগ্য প্রার্থী শেষ মুহূর্তে আবেদন ফরম পূরণ বা ফি জমা দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন। ভোগান্তি এড়াতে চাকরিপ্রার্থীরা দ্রুত আবেদন সম্পন্ন করুন। ৩০ নভেম্বর আবেদনের সময় শেষ হচ্ছে—এমন উল্লেখযোগ্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সংক্ষিপ্ত তথ্য—

Visit bettingx.club for more information.

১. পেট্রোবাংলা (৭৫৩টি পদ)

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) অধীনে বিভিন্ন পদে মোট ৭৫৩ জন জনবল নিয়োগে কার্যক্রম চলছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, এই নিয়োগের অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।

২. পিএসসি নন–ক্যাডার (১৪৭টি পদ)

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির অধীনে দুটি পৃথক বিজ্ঞপ্তিতে মোট ১৪৭টি নন–ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। এর মধ্যে পঞ্চম থেকে ষষ্ঠ গ্রেডের উচ্চতর স্কেলে ১২টি পদ এবং ৯ম থেকে ১২তম গ্রেডে ১৪টি ক্যাটাগরিতে ১৩৫টি পদ রয়েছে। উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে আইন ও বিচার বিভাগের অধীনে সাব–রেজিস্ট্রার পদই রয়েছে ৮৪টি। এ ছাড়া আইন কর্মকর্তা, বয়লার পরিদর্শক, গবেষণা কর্মকর্তাসহ বিভিন্ন প্রকৌশল পদ রয়েছে।

আবেদন মাধ্যম ও শেষ সময়: অনলাইনে টেলিটক পোর্টালের মাধ্যমে ৩০ নভেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করা যাবে।

৪৬তম বিসিএসের গেজেটে আটকে ৫০তম বিসিএসের ফল, চাকরিপ্রার্থীদের অপেক্ষা কত দিনের

৩. আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (৯০টি পদ)

বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল) বিভিন্ন ক্যাটাগরিতে ৯০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। প্রকৌশলী থেকে শুরু করে কারিগরি ও প্রশাসনিক পদে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর।

৪. কর অঞ্চল–১৭, ঢাকা (৫৫টি পদ)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল–১৭, ঢাকায় ১১তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ৫৫ জন নিয়োগ দেওয়া হচ্ছে।

শেষ সময়: ৩০ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত।

৫. ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স (২০টি পদ)

ডিএমপি হেডকোয়ার্টার্সের অধীনে রাজস্ব খাতভুক্ত পাঁচটি ক্যাটাগরিতে (১৩তম থেকে ২০তম গ্রেড) ২০টি পদে নিয়োগের আবেদন চলছে। এর মধ্যে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ রয়েছে।

শেষ সময়: ৩০ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত।

পানি উন্নয়ন বোর্ডের অধীন বড় নিয়োগ, পদ ৮৭৯

৬. ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের জন্য নির্ধারিত ফরমে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় ৩০ নভেম্বর অফিস চলাকাল পর্যন্ত।

শেষ মুহূর্তে প্রার্থীদের করণীয়

অনলাইন আবেদনের ক্ষেত্রে ফরম পূরণের পরে গুরুত্বপূর্ণ হলো নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি জমা দেওয়া। টেলিটক সিস্টেমে অনলাইন ফরম সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হয়। তবে ৩০ নভেম্বর বিকেলের পর আর নতুন করে ফরম পূরণের সুযোগ থাকবে না।

তাই শেষ দিনের অপেক্ষা না করে অন্তত দুই দিন আগে আবেদনপত্র পূরণ করে রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড সম্পন্ন করা উচিত। পাশাপাশি ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করে আবেদনপত্রের প্রিন্ট কপি নিজেদের কাছে রাখুন।

৮ ট্রেডে সরকারি প্রশিক্ষণ, ভাতা বিকাশ-রকেটে

Read full story at source