এক হাজার টাকায় থানায় পটকা ছোড়েন দুই তরুণ, নির্দেশ দেন ছাত্রলীগ নেতা, জানাল পুলিশ

· Prothom Alo

লক্ষ্মীপুরের রায়পুর থানা লক্ষ্য করে পটকা ফাটানোর অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই দুই তরুণ এক হাজার টাকার বিনিময়ে থানায় ফটকা ছোড়েন। তাঁদের টাকা ও নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা।

পটকা ফাটানোর ঘটনায় মামলার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই দুই তরুণকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

Visit syntagm.co.za for more information.

গ্রেপ্তার দুই তরুণ হলেন রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন (২২) ও চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিউল্লাহর ছেলে লাবিব আহমেদ (২৩)।

পুলিশ জানায়, আতঙ্ক ছড়ানোর জন্য সৌদি আরবে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের মো. শাকিল নামের স্থানীয় এক নেতা দুই তরুণকে এক হাজার টাকা দেন। ওই টাকায় তাঁরা পটকা কিনে থানা লক্ষ্য করে বিস্ফোরণ ঘটান। পরে পালানোর চেষ্টা করলে অদূরে থাকা ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের হাতে আটক হন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঞা বলেন, সৌদি আরবে অবস্থানরত রায়পুর পৌরসভা ছাত্রলীগের নেতা মো. শাকিলের নির্দেশনা এবং এক হাজার টাকার বিনিময়ে লাবিব ও জাহিদ পটকা ফাটিয়েছেন। তাঁরা থানার পেছনে সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিংয়ের কক্ষ থেকে দুটি পটকা ছোড়েন। এ সময় একাডেমির মাঠে অবস্থানরত ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গতকাল তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

Read full story at source