এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ
· Prothom Alo
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান দ্রুতগতির উড়ালসড়কটি দিয়ে চলাচল করা প্রকৃত যানবাহনের চেয়ে কম সংখ্যা দেখাচ্ছে। পাশাপাশি অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া, বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতসহ পদাবনতি করার অভিযোগও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে অভিযোগ অস্বীকার করলেও সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায় পর্যবেক্ষণে আলাদা ব্যবস্থা নেওয়া হবে।
Visit freshyourfeel.org for more information.
সরেজমিন দেখা গেছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন। এসব টিকিট নেওয়া গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে ওঠে না।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) বড় প্রকল্প। চুক্তি অনুযায়ী, দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ বাংলাদেশ সরকার পাবে। আর দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে হলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাবে। অভিযোগ উঠেছে, বর্তমানে দিনে এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও সরকারকে রাজস্ব দেওয়া হচ্ছে না। অবশ্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দিনে ৭০ থেকে ৭৫ হাজার গাড়ি চলাচল করে।
অধ্যাপক আদিল মুহাম্মদ খান, নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কত গাড়ি চলাচল করছে, কীভাবে টোল আদায় হচ্ছে—এসব বিষয়ে সরকারের কার্যকর নজরদারি জরুরি।প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজাও গাড়ি চলাচলের অভিন্ন তথ্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, নতুন যোগ দিয়েছেন, তাই অনিয়মের অভিযোগ সম্পর্কে জানেন না।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পটির তত্ত্বাবধানে আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ)। নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই)। শুরুতে থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান থাই ডেভেলপমেন্টের অর্ধেকের বেশি শেয়ার থাকলেও অংশীদারদের বিরোধ আদালতে গড়ানোর পর তা কমে ১ শতাংশে নেমেছে। বর্তমানে চীনের চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের ৮০ শতাংশ এবং সিনোহাইড্রো করপোরেশনের ১৯ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) বড় প্রকল্প। চুক্তি অনুযায়ী, দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ বাংলাদেশ সরকার পাবে।
২৫ বছর পর বাংলাদেশ সরকারের কাছে বিনিয়োগকারীরা উড়ালসড়কটি হস্তান্তর করবে। এর আগে টোল আদায় করে বিনিয়োগ করা অর্থ সুদাসলে তুলে নেবে বিনিয়োগকারীরা।
এসবির প্রতিবেদনে বলা হয়েছে, গোপন অনুসন্ধানে দৈনিক প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য পাওয়া গেছে। কিন্তু প্রকৃত সংখ্যা ৮০ হাজারের নিচে দেখাতে কিছু যানবাহনের টোলের তথ্য কেন্দ্রীয় সফটওয়্যার বা ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে ম্যানুয়ালি আদায় করা হচ্ছে। ব্যস্ত সময়ে অনলাইন রসিদ না দিয়ে টোল আদায় এবং একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে পুনর্ব্যবহারের অভিযোগও রয়েছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসরেজমিন দেখা গেছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন। এসব টিকিট নেওয়া গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে ওঠে না।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, চালুর পর তিন বছরে মোট ২১ দিন ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে, তবে টানা নয়। টানা ১৫ দিন এ সংখ্যা অতিক্রম করলেই সরকার রাজস্ব পাবে। ম্যানুয়ালি বা সনাতনী পদ্ধতিতে টোল নেওয়া গাড়িরও হিসাব রাখা হচ্ছে। এসবির প্রতিবেদনকে ‘ভুল’ বলছেন না জানিয়ে তিনি বলেন, প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয়েছে। টোল আদায় ঠিকভাবে হচ্ছে কি না, তা তাঁরা দেখবেন।
যোগাযোগ করা হলে এফডিইইর প্রশাসন ব্যবস্থাপক সিয়াং শোয়াইনান বলেন, যেহেতু প্রকল্পের কর্তৃপক্ষ বিবিএ, তাই যেকোনো বিষয়ে জানতে চাইলে বিবিএর মাধ্যমে তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে।
মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে পারবে না ব্যাটারিচালিত রিকশাতৃতীয় পক্ষের দায়িত্ব ও কর্মী ছাঁটাই
এক্সপ্রেসওয়ে চালুর পর ছিনতাই ও লাশ ফেলার মতো ঘটনা ঘটেছে। কিছু স্থানে সিসিটিভি ক্যামেরা না থাকার সুযোগ নিয়েছে অপরাধীরা। এসব সমস্যার সমাধান না করেই গত বছর এফডিইই টোল আদায়সহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেড নামে আরেকটি চীনা প্রতিষ্ঠানকে যুক্ত করে।
এরপর এক বছরে এফডিইইর বিভিন্ন উচ্চ পদে থাকা বাংলাদেশিদের সরিয়ে চীনের নাগরিকদের নিয়োগ দেওয়া হয়। পদাবনতি ও চাকরিচ্যুতির ঘটনাও ঘটেছে। গত ঈদুল আজহার আগে নয়জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করা হয়।
চাকরিচ্যুত লেন সহকারী সজীব রহমান (৩০) প্রথম আলোকে বলেন, ঈদের আগের দিন একটি গাড়ির চালক ৮০ টাকার টোলের বিপরীতে ১০০ টাকা দিয়ে চলে যান। তিনি বাকি ২০ টাকা না রেখে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। কিন্তু ওই ‘টাকা রাখার’ অভিযোগে তাঁকে চাকরিচ্যুত করা হয়। একই অভিযোগে তাঁর মতো আরও আটজনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়।
কর্মীদের অভিযোগ, তাঁরা কখন এফডিইই থেকে শ্যানডং হাইস্পিডে স্থানান্তরিত হয়েছেন, তা তাঁদের জানানো হয়নি। গত বছরের মার্চে প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে ট্রেড লাইসেন্স নেয়। পরে প্রতিষ্ঠানটির এক চীনা কর্মকর্তা তাঁদের টোল আদায়ের সব তথ্য দিতে বলেন।
চাকরিচ্যুত লেন সহকারী সজীব রহমান (৩০) প্রথম আলোকে বলেন, ঈদের আগের দিন একটি গাড়ির চালক ৮০ টাকার টোলের বিপরীতে ১০০ টাকা দিয়ে চলে যান। তিনি বাকি ২০ টাকা না রেখে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। কিন্তু ওই ‘টাকা রাখার’ অভিযোগে তাঁকে চাকরিচ্যুত করা হয়। একই অভিযোগে তাঁর মতো আরও আটজনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়।
কর্মীদের দাবি, পিপিপি চুক্তি অনুযায়ী এফডিইই টোল আদায় করবে। এ দায়িত্ব অন্য প্রতিষ্ঠানকে দিতে বিবিএর অনুমতি প্রয়োজন। তবে সে অনুমতি নেওয়া হয়নি।
বিবিএর চিঠিপত্র পর্যালোচনায় দেখা যায়, শ্যানডং হাইস্পিডের আইনি অবস্থান জানতে ১৩ সেপ্টেম্বর এফডিইইকে চিঠি দেয় বিবিএ। ২৮ সেপ্টেম্বর জবাবে এফডিইই জানায়, শ্যানডং হাইস্পিড আলাদা নিবন্ধন নিলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণের আনুষ্ঠানিক দায়িত্ব পায়নি। এফডিইই একাই এ দায়িত্ব পালন করছে। তবে গত বছরের ২৯ অক্টোবরের এক চিঠিতে শ্যানডং হাইস্পিড নিজেকে এফডিইইর সঙ্গে চুক্তিবদ্ধ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে।
এসবির প্রতিবেদনে অনুযায়ী, যথাযথ সম্মতি ছাড়াই শ্যানডং হাইস্পিড টোল আদায় করছে। বিডার (বতর্মানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ) কাছে দেওয়া উত্তর বাড্ডার ঠিকানায় প্রতিষ্ঠানটির কার্যালয় পাওয়া যায়নি। তারা এফডিইইর কুড়িলের ঠিকানা থেকে কার্যক্রম চালাচ্ছে। বিডাকে এ বিষয়ে জানানো বা বিবিএর সঙ্গে পৃথক চুক্তির তথ্যও পাওয়া যায়নি। ট্রেড লাইসেন্স নবায়ন না করা, শ্রম আইন ও দেশি-বিদেশি কর্মীর অনুপাত না মানা এবং কয়েকজন বিদেশি নাগরিকের বৈধ ওয়ার্ক পারমিট না থাকার অভিযোগও রয়েছে প্রতিবেদনে।
বিনিয়োগকারী প্রতিষ্ঠান টোল আদায়ের কাজে নিজেদের সুবিধামতো কাউকে নিয়োগ দিতে পারে উল্লেখ করে সেতু বিভাগের সচিব আবদুর রউফ বলেন, তিনি আশা করছেন, আগামী বছরের জুনের মধ্যে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ শেষ হলে যানবাহন চলাচল ও সরকারের রাজস্ব বাড়বে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খানকত গাড়ি চলাচল করছে, কীভাবে টোল আদায় হচ্ছে—এসব বিষয়ে সরকারের কার্যকর নজরদারি জরুরি।কার্যকর নজরদারির তাগিদ
২০০৯ সালে নেওয়া প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালে। প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৯ দশমিক ৭৩ কিলোমিটার এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা। চুক্তি অনুযায়ী, মূল কাঠামো নির্মাণ ব্যয়ের ৭৩ শতাংশ বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং ২৭ শতাংশ সরকার বহন করছে। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর সর্বশেষ ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ চালু হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান বলেন, প্রকল্পটি নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। চুক্তিতে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা হয়নি। বিনিয়োগকারীর অর্থের হিসাব থাকলেও সরকারের দেওয়া জমি ও পুনর্বাসনের অর্থমূল্য বিবেচনায় নেওয়া হয়নি। তিনি বলেন, কত গাড়ি চলাচল করছে, কীভাবে টোল আদায় হচ্ছে—এসব বিষয়ে সরকারের কার্যকর নজরদারি জরুরি। এসবির প্রতিবেদন আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া এবং প্রকল্পে দেশের স্বার্থ লঙ্ঘন করা কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা উচিত। ভবিষ্যতে পিপিপি প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি নষ্ট হয়ে গেলে কী হবে