বাসায় বাথরুম, অফিসে ওয়াশরুম, জায়গা অনুযায়ী বাথরুমের নাম ভিন্ন কেন

· Prothom Alo

আমরা প্রতিদিন যে জায়গাটি ব্যবহার করি, জায়গা বা দেশভেদে এর নাম বদলে যায়। কখনো আমরা একে বলি বাথরুম, কখনো টয়লেট, আবার কোথাও একে ডাকা হয় ওয়াশরুম কিংবা রেস্টরুম। কিন্তু কাজ তো সব জায়গাতেই এক। তাহলে একই ঘরের এতগুলো আলাদা নাম কেন হলো?

আসলে এই নামগুলোর পেছনে লুকিয়ে আছে দারুণ সব ইতিহাস, ভদ্রতা আর সময়ের সঙ্গে বদলে যাওয়া মানুষের রুচির গল্প। তাহলে চলো জেনে নেওয়া যাক, জায়গা ও প্রয়োজন ভেদে এই ঘরের আসল নাম কী? যাতে পরেরবার থেকে কোথায় কোন শব্দটা ব্যবহার করবে, তা তুমি খুব সহজেই ঠিক করতে পারো।

Visit asg-reflektory.pl for more information.

শুরুতে মানুষ যখন বাড়ি তৈরি করত, তখন গোসল করার জায়গা এবং টয়লেটের জায়গা এক থাকত না। যুগের সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে যখন গোসলের জায়গা বা বাথটাব এলো, তখন মানুষ সেই ঘরটিকে বাথরুম বলতে শুরু করল।

কিন্তু ঝামেলা বাধল যখন বড় বড় অফিস, দোকান বা জনবহুল জায়গায় ঘর তৈরি করা হলো, যেখানে গোসল করার কোনো জায়গা নেই। আছে কেবল হাত ধোয়া ও টয়লেট করার ব্যবস্থা। তখন গোসলের সঙ্গে সম্পর্ক না থাকায় ঘরটির নতুন নাম দেওয়া হলো ‘রেস্টরুম’ বা ‘ওয়াশরুম’।

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে হাতের যে ক্ষতিবাথরুম

অন্যদিকে, টয়লেট শব্দটি এসেছে ফরাসি শব্দ ‘টয়েলেট’ (toilette) থেকে। এর আসল অর্থ ছিল ছোট কাপড় বা সাজসজ্জার টেবিল। একসময় মানুষ সাজগোজ ও চুল ঠিক করার জন্য আলাদা ঘরে বসত। ধীরে ধীরে সেই ঘরটিই টয়লেটের জায়গার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং নামটা টয়লেট হয়ে যায়।

আর ব্রিটিশরা ঘরটিকে আদর করে ‘লু’ (loo) বলে ডাকে। এর ইতিহাসও বেশ অদ্ভুত। বহু আগে ইউরোপের শহরগুলোতে বাড়ির ছাদ থেকে নোংরা পানি নিচে ফেলার সময় ফরাসি ভাষায় ‘গার্ড ল’ই’(gardez l’eau) বলে চিৎকার করা হতো, যার অর্থ পানি পড়ার সময় সাবধান। ব্রিটিশরা এই ফরাসি কথাটিকেই নিজেদের মতো করে বিকৃত করে একসময় টয়লেটের নাম দিয়ে দিল ‘লু’।

টয়লেটের ইতিহাস আরও বড়। চলো তাহলে এখন জেনে নেওয়া যাক কখন কোন জায়গায় বুঝে কোন শব্দ ব্যবহার করতে হবে।

নারীবান্ধব ওয়াশরুম

বাথরুম

আমেরিকার মানুষ সাধারণত এমন একটি ঘরকে বাথরুম বলে, যেখানে টয়লেট ও হাত ধোয়ার বেসিন থাকে, সেখানে কোনো বাথটাব বা শাওয়ার থাকুক বা না থাকুক।

ওয়াশরুম

বিশ্বের বিভিন্ন অফিস ভবনে পাবলিক বা কাজের জায়গার টয়লেটগুলোকে সাধারণত ওয়াশরুম বলা হয়।

অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকেইন-স্যুট বাথরুম

রেস্টরুম

রেস্তোরাঁ, শপিং মল বা বড় দোকানে থাকা পাবলিক টয়লেটগুলোকে সাধারণত রেস্টরুম বলা হয়।

ইন-স্যুট বাথরুম

এটি এমন একটি বাথরুম, যা শোবার ঘরের সঙ্গে যুক্ত থাকে। এই বাথরুমে যাওয়ার জন্য আলাদা করে বাইরে বা করিডোরে বের হতে হয় না, সরাসরি বেডরুম থেকেই ভেতরে প্রবেশ করা যায়। হোটেল বুকিংয়ের সময় প্রায়ই এই শব্দটি লেখা থাকে।

পাউডার রুম

এটি মূলত বাড়ির প্রধান তলায় থাকা একটি ছোট টয়লেট, যেখানে কেবল কমোড ও বেসিন থাকে এবং সাধারণত অতিথিরা এটি ব্যবহার করেন।

ল্যাভেটরি

বিমান, ট্রেন বা জাহাজের ভেতরের শৌচাগার বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়।

হেড

নৌকা বা জাহাজের ভেতরের শৌচাগারকে ঐতিহ্যগতভাবে হেড বলা হয়।

ল্যাট্রিন

এটি একটি অত্যন্ত সাধারণ শৌচাগার, যা সাধারণত সেনাক্যাম্প বা খোলা জায়গায় থাকে।

লু

ব্রিটিশরা এই শব্দ ব্যবহার করে।

পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ গাছের জন্য এআই সহায়তায় খোঁজা হচ্ছে সঙ্গী মোবাইল টয়লেট

ডব্লিউসি

এটি ‘ওয়াটার ক্লোজেট’-এর সংক্ষিপ্ত রূপ, যা ইউরোপ ও যুক্তরাজ্যে ফ্লাশ টয়লেট বোঝাতে ব্যবহার করা হয়।

টয়লেট কিউবিকল

বড় বড় স্টেডিয়াম বা অ্যারেনায় একসঙ্গে অনেকগুলো টয়লেট থাকার জায়গায় প্রতিটি আলাদা ভাগ বা ঘরকে টয়লেট কিউবিকল বলে ডাকা হয়।

চেঞ্জিং রুম

সুইমিং পুল বা খেলার মাঠে পোশাক বদলানোর ঘরগুলোকে সাধারণত চেঞ্জিং রুম বলা হয়।

মোবাইল টয়লেট

এটি এমন একটি অস্থায়ী শৌচাগার, যা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়ি করে নিয়ে যাওয়া যায়। কোনো কনসার্ট, মেলা, খেলাধুলা বা খোলা আকাশের নিচের বড় কোনো জমায়েতে এই ধরনের টয়লেট থাকে।

ঝুলন্ত টয়লেট

মাঝারি মাছ ধরার নৌকার এক পাশে বা পেছনে বাঁশ ও কাঠ দিয়ে ঝুলন্ত মাচার মতো করে এই শৌচাগার বানানো হয়, যা সরাসরি পানির ওপরে থাকে। স্থানীয়ভাবে একে বাঁশের টং বলা হয়।

যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানা

Read full story at source