রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা

· Prothom Alo

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে সাংগঠনিক সভা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১১ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা ও আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ২১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Visit betsport.cv for more information.

সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রানী ও সাধারণ সম্পাদক বাঁধন রায় সদস্যদের মধ্যে অনুষ্ঠানের বিভিন্ন কাজ ও দায়িত্ব ভাগ করে দেন। এ সময় তাঁরা সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা।

উপদেষ্টা রিয়াদ খান অনুষ্ঠানের সফল আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আররাফি সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক নাঈম শাহরিয়ার, প্রচার সম্পাদক শামীম হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রায়হান-আর-রাফি, ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম হাসান, বইমেলা সম্পাদক এস এম ত্বাসীন জামান ও নাফিস আরাফাত।

সভাপতি, রাবি বন্ধুসভা

Read full story at source