রাজধানীতে বৈচিত্র্যময় আসবাব মেলা
· Prothom Alo
দেশীয় আসবাবশিল্পের নানা নকশা ও বৈচিত্র্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা–২০২৬। মেলায় অংশ নিয়েছে বিভিন্ন আসবাব প্রস্তুতকারী প্রতিষ্ঠান। নিজেদের তৈরি আসবাব ক্রেতাদের সামনে তুলে ধরছে তারা। ২৭ অক্টোবর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এ মেলার নানা দৃশ্য নিয়ে ছবির গল্প।
Visit biznow.biz for more information.
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা–২০২৬। মেলার বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা হয়েছে দেশীয় প্রতিষ্ঠানের তৈরি আসবাব মেলায় প্রদর্শিত সোফা ও অন্যান্য আসবাব দেখছেন ক্রেতারা মেলায় শিশুদের জন্য তৈরি টেবিল ও চেয়ার দেখে বসে পড়ে তিন শিশু মেলায় প্রদর্শিত হচ্ছে খাট, ওয়ার্ডরোব ও অন্যান্য আসবাবের সমন্বয়ে শোবারঘরের আসবাবের সেট সাজিয়ে রাখা হয়েছে খাবারের টেবিল ও চেয়ার মেলায় আসবাবের পাশাপাশি ঘর সাজানোর নানা উপকরণও প্রদর্শন করে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। মেলায় প্রদর্শিত হচ্ছে অফিস ও ওয়ার্কস্টেশনের বিভিন্ন রকমের চেয়ার ঘরের ভেতরে বা বাইরে ব্যবহারের জন্য মেলায় প্রদর্শন করা হচ্ছে ঝোলানো দোলনা চেয়ার আসবাব তৈরিতে কী উপকরণ ব্যবহার করা হয়েছে, সেগুলোর নমুনাও প্রদর্শনীতে রাখা হয়েছে মেলায় আসা দর্শনার্থীরা পুতুলের সঙ্গে নিজেদের ক্যামেরাবন্দী করছেন