সামনে–পেছনে দুটি পর্দা রয়েছে এই স্মার্টফোনে

· Prothom Alo

দেশের বাজারে সামনে–পেছনে দুই পর্দার স্মার্টফোন এনেছে আইটেল। ‘এ৩০০ প্লাস’ মডেলের ফোনটির সামনে ৬.৭৮ ইঞ্চির পর্দার পাশাপাশি পেছনে ২.০১ ইঞ্চির পর্দা রয়েছে। পেছনের পর্দাটি কাজে লাগিয়ে সহজেই বার্তা ও নোটিফিকেশন দেখার পাশাপাশি গান চালু বা পরিবর্তন করা যায়। শুধু তা–ই নয়, পেছনের ক্যামেরা দিয়ে সেলফি তোলার সময় ছবির ফ্রেমও ঠিক করা যায়, যা স্মার্টফোন ব্যবহারে যোগ করবে নতুন অভিজ্ঞতা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিলিটারি-গ্রেড প্রযুক্তিনির্ভর ফোনটিতে আইপি৬৫ রেটিং থাকায় পানিতে নষ্ট হয় না, এমনকি ধুলাও জমে না। সাত হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করলেও চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না ফোনটিতে।

Visit afrikasportnews.co.za for more information.

ফোনটিতে আল্ট্রালিংক ফ্রি কল প্রযুক্তি থাকায় সর্বোচ্চ দেড় কিলোমিটার দূরত্ব পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক ছাড়াই একই মডেলের ফোনের সঙ্গে যোগাযোগ করা যায়। এর ফলে মোবাইল নেটওয়ার্কে সমস্যা হলেও পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব।

মিডিয়াটেক হেলিও জি৮১ আল্টিমেট প্রসেসরে চলা ফোনটিতে ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ফলে সহজেই একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। শক্তিশালী স্পিকারযুক্ত ফোনটির দাম ধরা হয়েছে ১৮ হাজার ৯৯০ টাকা।

Read full story at source