ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু
· Prothom Alo

ডেঙ্গুতে গতকাল সোমবার নয়জন মারা গিয়েছিলেন। সেটি ছিল এ বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যু। আর আজ মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে গেল। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। চলতি বছর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। সর্বশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল থেকে আজ সকাল পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।
Visit goldparty.lat for more information.
আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। চলতি মাসে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৮১ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, ঢাকা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। তাঁদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ।
চলতি বছর সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বর মাসে। ওই মাসে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ১৪৮ জন। আর আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন। দেশে আগের আট মাসে অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে এত মারা যায়নি বা এত সংক্রমণও হয়নি।