‘দক্ষিণ এশিয়ার রোল মডেল’ হামজার সঙ্গে মিলে বাংলাদেশকে জেতাতে চান ফারহান

· Prothom Alo

আসিয়ান কাপ দিয়ে বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু হচ্ছে ফারহান আলী ওয়াহিদের। বাংলাদেশ ফুটবল দলের কোচ টমাস ডুলির দলে নতুন তিন বিদেশির একজন এই বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার।

Visit asg-reflektory.pl for more information.

জাতীয় দলের সঙ্গে প্রথম অভিজ্ঞতাতেই সতীর্থদের কাছ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ ১৯ বছর বয়সী ফারহান। জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে মিলে বাংলাদেশকে জেতাতে চান এই উইঙ্গার।

প্রথমবারের মতো শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেখানে দলের সঙ্গে অনুশীলন শেষে বাংলাদেশের হয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন ফারহান।

বাফুফের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে ফারহান বলেছেন, ‘এখন পর্যন্ত অভিজ্ঞতাটা খুবই ভালো। বাংলাদেশের হয়ে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। দলের সবাই আমাকে দারুণভাবে গ্রহণ করেছে। আমাকে আপন করে নিয়েছে, সাহায্য করেছে, সমর্থন করেছে। আমার মনে হচ্ছে, এখান থেকে আমরা আরও অনেক দূর এগোতে পারি। এই দলের অংশ হতে পেরে আমার মধ্যে অনেক গর্ব কাজ করছে। জাতীয় দলের হয়ে সত্যিই ভালো করতে চাই। আমার মনে হয়, আমরা সত্যিই কিছু একটা করতে পারি। দল হিসেবে এখান থেকে আরও অনেক কিছু গড়ে তুলতে পারি।’

অনুশীলনে বাংলাদেশের ফুটবলাররা

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহানের পরিবারের সবাই বাঙালি। জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্তে পরিবারের সমর্থনও পেয়েছেন তিনি, ‘আপনি জানেন, আমার পুরো পরিবারই বাঙালি। বলতে গেলে আমি সিদ্ধান্তটা নিয়েছি—এতে তাঁরা খুব খুশি হয়েছেন। তাই আমি শুধু চাই, ভবিষ্যতেও যেন তাঁদের গর্বিত করতে পারি।’

কাউকে ভয় পেতে আসিনি—আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা

বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তে ইংল্যান্ডপ্রবাসী আরেক বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর পথচলাও ফারহানকে অনুপ্রাণিত করছে। গত বছর বাংলাদেশের হয়ে অভিষিক্ত হামজাকে দক্ষিণ এশীয় ফুটবলারদের জন্য রোল মডেল হিসেবে দেখছেন তিনি। ফারহানের ভাষায়, ‘দক্ষিণ এশীয় ফুটবলারদের জন্য তিনি (হামজা) একজন রোল মডেল। আশা করি মাঠে তাঁর সঙ্গে একটা যোগসূত্র তৈরি করতে পারব এবং বাংলাদেশকে জেতাতে পারব।’

ফারহান আলী ওয়াহিদ

জাতীয় দলের অধ্যায় শুরুর পাশাপাশি সম্প্রতি ক্লাব ফুটবলেও নতুন এক অভিজ্ঞতার পথে হেঁটেছেন ফারহান। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দেন। ২০২৬-২৭ মৌসুমের পুরোটা সময় হার্টফোর্ডশায়ারের ক্লাবটিতে খেলবেন এই উইঙ্গার। এরই মধ্যে দলটির হয়ে চারটি ম্যাচে মাঠেও নেমেছেন।

ফুলহামের মূল দলে ফারহানের সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা ছিল। তবে নিয়মিত সিনিয়র ফুটবল খেলে অভিজ্ঞতা অর্জনের পথ বেছে নিয়েছেন ফারহান। বড় মঞ্চে ওঠার আগে ইংল্যান্ডের ফুটবলের নিচের ধাপে নিজেকে আরও পরিণত করে নেওয়াই তাঁর লক্ষ্য। এই পথে তিনি বাংলাদেশের হয়ে কেমন করেন সেটাই এখন দেখার অপেক্ষা।

তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপের দল ঘোষণা বাফুফের

Read full story at source