সুনামগঞ্জে পর্যটকবাহী চলন্ত হাউসবোট থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

· Prothom Alo

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সঙ্গে বেড়াতে এসে হাউসবোট থেকে পানিতে পড়ে রোকাইয়া নূর (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার বিকেলে টাঙ্গুয়ার হাওরের পার্শ্ববর্তী বৌলাই নদের মাহতাবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রোকাইয়া নুর ফরিদপুর জেলা শহরের গোয়ালচামট ২ নম্বর সড়ক এলাকার শাহনুর রহমানের মেয়ে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

Visit h-doctor.club for more information.

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শাহনুর রহমানের পরিবারসহ ২০ জন পর্যটক নিয়ে ‘সাফিনা লাক্সারি ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোট শুক্রবার সকালে জেলার মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওরে আসে। বিকেলে হাওর থেকে আবার পর্যটকদের নিয়ে যাদুকাটা নদীর উদ্দেশে রওনা হয়। পথে তাহিরপুর উপজেলার দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় বৌলাই নদে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে যায় রোকাইয়া নুর। এরপর বোটে থাকা লোকজন এবং পরে স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজ শুরু করেন। একপর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন সন্ধ্যা পর্যন্ত সন্ধান চালিয়েও তার খোঁজ পাননি।

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হাউসবোটের ছাদ থেকে পড়ে কিশোর নিখোঁজ

হাউসবোটে থাকা সাজ্জাদ হোসেন নামের এক পর্যটক জানান, মধ্যনগর থেকে হাউসবোটটি প্রথমে টাঙ্গুয়ার হাওরে আসে। এরপর যাদুকাটা নদীর উদ্দেশে রওনা হয়। পথে পরিবারের লোকজনের অগোচরে শিশুটি নদীতে পড়ে যায়। এরপর বোটে থাকা লোকজন বিভিন্নভাবে তাকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বিকেল চারটার দিকে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের চলন্ত ইঞ্জিনের ওপর পড়ে শিশুর মৃত্যু

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, সন্ধ্যা হয়ে যাওয়ার উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু করা হবে।

এর আগে গত ৬ জুন টাঙ্গুয়ার হাওরে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে হাউসবোটের চলন্ত ইঞ্জিনের ওপর পড়ে আট বছরের শিশু মৌমাতা সরকারের (নিঝুম) মৃত্যু হয়।

টাঙ্গুয়ার হাওরে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে নৌকার জানালা দিয়ে পড়ে শিশু নিখোঁজ

Read full story at source