‘এই জামদানি তৈরি করতে লেগেছে চার মাস’ পড়েছেন জয়া, দেখুন ছবিতে

· Prothom Alo

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
একসময় পর্দায় ব্যস্ত থাকলেও টনি ডায়েস এখন অভিনয় থেকে দূরে। থাকেন যুক্তরাষ্ট্রে। নিজের জন্মদিন তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন নিজেকে। বয়স বাড়ে, সময়ের পর সময় পেরিয়ে যায়, আর জীবন থেকে নীরবে কমতে থাকে আরও একটি বছর। তবু প্রতিটি নতুন বছর হয়ে উঠুক নতুন স্বপ্ন, সুন্দর মুহূর্ত আর ভালো থাকার গল্পে ভরা।’ইউটিউবে নতুন জুটি আর ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নাটক ‘আমার রাজ্যে তুমি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তিনি ফেসবুক পোস্টে নাটকটি নিয়ে লিখেছেন, ‘ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায়, কিন্তু ভালোবাসা তো চলে যায় না।’সঙ্গে থাকা তিন সহশিল্পীর প্রশংসায় পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত লিখেছেন, ‘আমি সত্যিই সৌভাগ্যবান যে এই তিন গুণী শিল্পীর সান্নিধ্য তো বটেই, তাঁদের সঙ্গে পরিচালক হিসেবে বেশ কিছু জটিল চরিত্র নির্মাণ করার সুযোগও পেয়েছি। প্রত্যেকের সঙ্গেই আবারও কাজ করার জন্য মুখিয়ে আছি!’গতকাল জয়া আহসান ছবিটি পোস্ট করে লিখেছিলেন, ‘জাতীয় তাঁত দিবসে আমি পরেছি তিনজন কারিগরের হাতে বোনা একটি ঢাকাই জামদানি। এই জামদানি তৈরি করতে লেগেছে চার মাস। চার মাসের ধৈর্য, দক্ষতা আর অসংখ্য ঘণ্টার নিখুঁত হাতের কাজ মিশে আছে শাড়িটির প্রতিটি সুতায়। আমরা প্রায়ই একটি শাড়ির সৌন্দর্য দেখি, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে থাকে মানুষের হাত, তাঁদের জীবন আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা কারুশিল্পের ঐতিহ্য। এই অসাধারণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা কারিগরদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।’শাবনূরের সঙ্গে বিয়ের দাবি যুবকের! নায়িকা বললেন ‘স্বপ্নের বাসর’ হয়েছিলগায়িকা পুতুল রঙিন ও সাদাকালো ছবি পোস্ট করে লিখেছেন, ‘কেন যেন নিজেকে সাদাকালো যুগের মানুষ ভাবতেই বেশি ভালো লাগে।’

Visit moryak.biz for more information.

Read full story at source