সব বন্ধুর সম্মিলিত প্রয়াসে কার্যক্রম এগিয়ে নিতে হবে

· Prothom Alo

বিগত সময়ে অনুষ্ঠিত কর্মসূচির পর্যালোচনা ও আসন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে সাংগঠনিক বৈঠক করেছে খুলনা বন্ধুসভা। ৩ জুলাই বিকেলে প্রথম আলো খুলনা অফিসে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারজানা যুথি।

Visit freshyourfeel.org for more information.

বৈঠকে ইনডোর গেমস, ভাঁজপত্র প্রকাশনা, বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন, নতুন সদস্য সংগ্রহ, এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সহসভাপতি হাফিজুর রহমান বলেন, ‘সব বন্ধুর সম্মিলিত প্রয়াসে কার্যক্রম এগিয়ে নিতে হবে। তাহলেই আগামীর কার্যক্রমগুলো আরও সফল ও প্রাণবন্ত হয়ে উঠবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি দীপু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ ও ইমন মিয়া, দপ্তর সম্পাদক আল্ রাইসা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক অলোক বৈদ্য, বন্ধু আবদুল্লাহ আল্ কাফি, সুদীপ্ত রায়, অভিজিত মন্ডলসহ অনেকে।

Read full story at source