অসমাপ্ত বিআরটি প্রকল্পে বাড়ছে দুর্ভোগ, ক্ষোভ

· Prothom Alo

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অসমাপ্ত বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা। কোথাও অসম্পূর্ণ পদচারী–সেতু, কোথাও নিরাপদ পারাপারের অভাব, আবার অনেক অংশে আগের মতোই লেগে আছে যানজট। উড়ালসড়কে ঝুঁকি নিয়ে পারাপার করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ, আর নিচের সড়কজুড়ে বিরাজ করছে বিশৃঙ্খলা। সম্প্রতি দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান এবং নিরাপদ সড়ক পারাপারের দাবিতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। ঢাকা ও গাজীপুরের ছবিগুলো ১৮ মে তোলা।

Visit betsport.cv for more information.

উত্তরা ১ নম্বর সেক্টরের মতো বিআরটি প্রকল্পের অধিকাংশ পদচারী–সেতু ও বাসস্টেশনের অবকাঠামো এখনো অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। আবদুল্লাহপুর চৌরাস্তায় বিআরটি প্রকল্পের অপরিকল্পিত স্থাপনাগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে। পাশের অসমাপ্ত সরু লেন দিয়েই বর্তমানে যাত্রীদের চলাচল করতে হচ্ছে। আর উড়ালসড়কে যানজট লেগেই থাকছে। প্রকল্প বাস্তবায়নের পরও অনেক অংশে আগের মতোই লেগে থাকে যানজট। বিআরটি প্রকল্পের উড়ালসড়কের নিচের অংশের অবস্থাও বেহাল। টঙ্গী চৌরাস্তা এলাকায় প্রতিদিন শিক্ষার্থীসহ অসংখ্য পথচারী ঝুঁকি নিয়ে উড়ালসড়ক পারাপার হন। বাসস্টেশনের উঁচু অবকাঠামোয় উঠতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন বয়স্ক যাত্রীরা। শিশুকে সঙ্গে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে সড়ক পার হচ্ছেন এক মা। উড়ালসড়কে যাত্রী ওঠানামার জন্য নেই পর্যাপ্ত বা নিরাপদ ব্যবস্থা। গাজীপুর অংশে বিআরটি প্রকল্পের অধিকাংশ পদচারী–সেতুই এখনো ব্যবহারের অনুপযোগী। অনেক পদচারী–সেতুর অবকাঠামো এখনো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। বিআরটি উড়ালসড়কে বিশৃঙ্খলা এড়াতে প্রতিদিন দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। নিয়ম উপেক্ষা করে বিআরটি উড়ালসড়কে চলাচল করছে অটোরিকশা।

Read full story at source