জন্মদিনে ৩০ কোটি ওন দান

· Prothom Alo

দক্ষিণ কোরিয়ার গায়িকা–অভিনেত্রী আইইউ নিজের জন্মদিনে ৩০ কোটি ওন (প্রায় ২ লাখ ডলার) দান করেছেন। শনিবার তাঁর সংস্থা ইডাম এন্টারটেইনমেন্ট এ তথ্য জানিয়েছে।

‘আইইউএনা’ নামে দেওয়া এই অনুদান আইইউর নাম ও তার অফিশিয়াল ফ্যান ক্লাব ‘ইউএনা’র নাম মিলিয়ে করা হয়েছে।

Visit syntagm.co.za for more information.

গায়িকা–অভিনেত্রী আইইউ নতুন রূপে ফিরছেন আলোচিত ৫ কোরীয় অভিনেত্রী

এর মধ্যে ১০ কোটি ওন দেওয়া হয়েছে সিউলের আসান মেডিকেল সেন্টারকে। বাকি চারটি স্থানীয় দাতব্য সংস্থাকে দেওয়া হয়েছে ৫ কোটি ওন করে।

এই অর্থ আর্থিক সংকটে থাকা রোগীদের সহায়তা, শিশু–কিশোরদের শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম, একা থাকা বয়স্কদের সহায়তা, ঝুঁকিতে থাকা একক মায়েদের পরিবারকে সহযোগিতা এবং প্রতিবন্ধীদের জন্য উন্নত সহায়ক যন্ত্র সরবরাহে ব্যয় করা হবে।

‘আইইউএনা’ নামে আইইউ নিয়মিতই বিভিন্ন বিশেষ দিনে অনুদান দিয়ে থাকেন। জন্মদিন ও বছরের শেষের ছুটির সময় তিনি এ ধরনের দান করেন।

এর আগে চলতি মাসের শুরুতে শিশু দিবস উপলক্ষে শিশু ও কিশোরদের জন্যও ১০ কোটি ওন অনুদান দেন তিনি।

ইয়োনহাপ অবলম্বনে

Read full story at source