৯০ বছর পূর্তিতে মোহামেডানে মিলনমেলার উদ্যোগ

· Prothom Alo

ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৯০ বছর পূর্তি উপলক্ষে সাবেক-বর্তমান দেশি-বিদেশি খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের নিয়ে জমকালো মিলনমেলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্লাবকে আধুনিক রূপ দিতে সাভারে নিজস্ব কমপ্লেক্স ও মতিঝিল ক্লাব চত্বরে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের মতো বেশ কিছু পুরোনো পরিকল্পনার কথা আবারও নতুন করে সামনে এনেছে নবনির্বাচিত কমিটি।

Visit sport-tr.bet for more information.

আজ দুপুরে মতিঝিল ক্লাব ভবনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু এমপি সাংবাদিকদের সামনে বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন।

সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষ এই ক্লাবের ৯০ বছর পূর্তি উদ্‌যাপিত হতে যাচ্ছে এবার। এ উপলক্ষে ক্লাবের সব সদস্য, সাবেক ও বর্তমান দেশি-বিদেশি খেলোয়াড়, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি বৃহৎ মিলনমেলার আয়োজন করা হবে বলে জানান ক্লাব সভাপতি। তিনি বলেন, ‘অনুষ্ঠানের দিনক্ষণ পরবর্তী সময়ে জানানো হবে। মোহামেডানের এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে।’

কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান, নিরপেক্ষ ভেন্যুর দাবি

ক্লাবের সমর্থকগোষ্ঠীকে আরও সংগঠিত করতে ইউরোপিয়ান ক্লাবগুলোর আদলে একটি আনুষ্ঠানিক ফ্যান ক্লাব গঠন করারও সিদ্ধান্ত হয়েছে সভায়, যার নাম হবে ‘মোহামেডান ফ্যানস’। এ ছাড়া ক্লাবের জনপ্রিয়তা দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং তৃণমূলের সমর্থকদের যুক্ত করতে সারা দেশের প্রতিটি জেলায় মোহামেডানের কমিটি গঠন করা হবে।

এবারের ঘরোয়া ফুটবলে খেলোয়াড়দের মূল্য চোখে পড়ার মতো কমেছে

সাভারে মোহামেডানকে সরকার আগেই ২৫ একর জমি বরাদ্দ দিয়েছে। জমিটি পাকাপাকিভাবে বুঝে নেওয়ারও উদ্যোগ নেবে নতুন কমিটি। জমি বুঝে নেওয়ার প্রক্রিয়া শেষে সেখানে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স করার পরিকল্পনা ক্লাবটির।
মতিঝিলে ক্লাব চত্বরে থাকা জায়গা কাজে লাগিয়ে ক্লাবের স্থায়ী আয়ের উৎস তৈরির পুরোনো সিদ্ধান্তও নতুন করে নিয়েছে কমিটি।

সেখানে একটি বহুতল ভবন করার অনুমোদন রয়েছে ক্লাবের। এই প্রকল্প বাস্তবায়নে একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যার প্রধান থাকবেন ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী এবং বর্তমানে সংসদ সদস্য মির্জা আব্বাস

বিকেলে অনুশীলন, সন্ধ্যায় বরখাস্তের চিঠি, মোহামেডান ছাড়তে হলো আলফাজকে

পর্ষদের প্রথম সভায় ক্লাবের বিভিন্ন খেলার চেয়ারম্যানদের নামও ঘোষণা করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামালকে ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান করা হয়েছে। হকি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাজেদ এ এ আদেল এবং ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে মাসুদুজ্জামানকে।

এ ছাড়া ক্লাবের নারী কমিটির চেয়ারম্যান হয়েছেন নিলোফার চৌধুরী মনি এমপি এবং মোস্তাকুর রহমানকে ক্রীড়া পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটির কর্মকর্তাদের আশা, এই পরিকল্পনা ও নেতৃত্বের মাধ্যমে মোহামেডান তার সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবে।

Read full story at source