ফরিদপুরে দাদি–ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ আটক
· Prothom Alo
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে দাদি, ফুফু ও এক প্রতিবেশীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লাকে (৪০) আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানার পুলিশ ও র্যাব-১০-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
Visit bettingx.club for more information.
আকাশ গদাধরডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে। গতকাল সোমবার রাত ১০টার দিকে গদাধরডাঙ্গী গ্রামে এই হত্যাকাণ্ডের পর তিনি আত্মগোপন করেন। তাঁকে গদাধরডাঙ্গী গ্রামের বাড়ির পাশের একটি কলাবাগান থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহত তিনজন হলেন আকাশের দাদি আমেনা বেগম (৭৫), ফুফু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। এ ঘটনায় প্রতিবেশী রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮) আহত হয়েছেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক রেজাউল করিম আজ সকালে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই আকাশকে ধরতে তাঁরা তৎপর ছিলেন। আজ ভোরে যৌথ অভিযানে তাঁকে আটক করা সম্ভব হয়েছে।
ফরিদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, বাঁচাতে আসা প্রতিবেশীও নিহতফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত আকাশকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান।
এদিকে তিনজনের মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।