ওরিয়ন–ম্যাগেলান প্রণালি–সিলভার ইকোনমি কী

· Prothom Alo

বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।

১. ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের মোট কয়টি অধ্যাদেশ বিল পাসের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে?

Visit casino-promo.biz for more information.

ক. ১১০টি

খ. ১১২টি

গ. ১১৫টি

ঘ. ১২০টি

উত্তর: ঘ. ১২০টি

২. নাসার আর্টেমিস-২ মিশনের মূল মহাকাশযানটির নাম কী?

ক. স্টারশিপ

খ. ড্রাগন

গ. অ্যাপোলো

ঘ. ওরিয়ন

উত্তর: ঘ. ওরিয়ন

৩. নাসার আর্টেমিস-২ মিশনের মাধ্যমে চন্দ্র অভিযানে যাওয়া ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী—

ক. চার্লস বোল্ডেন

খ. লেল্যান্ড মেলভিন

গ. ভিক্টর গ্লোভার

ঘ. জেরেমি হ্যানসেন

উত্তর: গ. ভিক্টর গ্লোভার

৪. সিলভার ইকোনমি (Silver Economy) ধারণাটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?

ক. খনিজ সম্পদ আহরণ ও বাণিজ্য

খ. ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি

গ. সামুদ্রিক সম্পদ আহরণ

ঘ. বয়স্ক জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ড

উত্তর: ঘ. বয়স্ক জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ড

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১১০

৫. ম্যাগেলান প্রণালি কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে?

ক. ভারত ও প্রশান্ত মহাসাগর

খ. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

গ. উত্তর ও দক্ষিণ মহাসাগর

ঘ. আটলান্টিক ও ভারত মহাসাগর

উত্তর: খ. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর (এটি সম্পূর্ণভাবে চিলির ভূখণ্ডের মধ্যে অবস্থিত)

৬. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শুরু হয়—

ক. ৮ এপ্রিল ২০২৬

খ. ১০ এপ্রিল ২০২৬

গ. ১ এপ্রিল ২০২৬

ঘ. ১২ এপ্রিল ২০২৬

উত্তর: ক. ৮ এপ্রিল ২০২৬

৭. সম্প্রতি যুদ্ধবিরতি ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বৈঠক পাকিস্তানের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

ক. ইসলামাবাদ

খ. করাচি

গ. লাহোর

ঘ. রাওয়ালপিন্ডি

উত্তর: ক. ইসলামাবাদ

৮. ইরানের বৃহত্তম এবং প্রধান সমুদ্রবন্দর কোনটি?

ক. খোরামশাহর

খ. বন্দর আব্বাস

গ. বুশেহর বন্দর

ঘ. চাবাহার বন্দর

উত্তর: খ. বন্দর আব্বাস

৯. সম্প্রতি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষাচুক্তি নবায়ন স্থগিত করেছে কোন দেশ?

ক. জার্মানি

খ. ফ্রান্স

গ. ইতালি

ঘ. জাপান

উত্তর: গ. ইতালি

শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের অর্থ ব্যবস্থাপনায় নিউজিল্যান্ডের নতুন নির্দেশনা

১০. ইরানের ‘Energy Capital’ হিসেবে পরিচিত কোন শহর?

ক. আসালুইয়েহ (Assaluyeh)

খ. ইসফাহান (Isphahan)

গ. মাশহাদ (Mashhad)

ঘ. কারাজ (Karaj)

উত্তর: ক. আসালুইয়েহ (Assaluyeh)

১১. বাংলাদেশে দ্বিতীয় গণ–অভ্যুত্থান ঘটে কত সালে?

ক. ১৯৫১ সালে

খ. ১৯৬৯ সালে

গ. ১৯৯০ সালে

ঘ. ২০২৪ সালে

উত্তর: গ. ১৯৯০ সালে

১২. ‘Wolf Warrior’ কূটনীতি কোন দেশের সঙ্গে সম্পর্কিত?

ক. রাশিয়া

খ. পাকিস্তান

গ. চীন

ঘ. ইসরায়েল

উত্তর: গ. চীন

১৩. পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র কোন জেলায় অবস্থিত?

ক. পটুয়াখালী

খ. কক্সবাজার

গ. বরগুনা

ঘ. চট্টগ্রাম

উত্তর: ক. পটুয়াখালী

১৪. প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে দুবার স্বাধীনতা পুরস্কার লাভ করেন—

ক. এম এ জি ওসমানী

খ. ডা. মো. জাফরুল্লাহ চৌধুরী

গ. বেগম খালেদা জিয়া

ঘ. ড. মোহাম্মদ শহীদুল্লাহ

উত্তর : খ. ডা. মো. জাফরুল্লাহ চৌধুরী

১৫. ২০২৬ সালে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) কোন চলচ্চিত্রটি ‘সেরা সিনেমা’ বিভাগে পুরস্কার জিতেছে?

ক. সিনার্স

খ. সেন্টিমেন্টাল ভ্যালু

গ. ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

ঘ. দ্য সিক্রেট এজেন্ট

উত্তর: গ. ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

Read full story at source