খুলনায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দম্পতি নিহত
· Prothom Alo

খুলনার দৌলতপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দৌলতপুরের রেলিগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বটিয়াঘাটা উপজেলার ভাদগাতি এলাকার তানভীর হাসান শেখ (৩১) ও তাঁর স্ত্রী লামিয়া বেগম (২৮)।
Visit betsport24.es for more information.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ফুলতলা থেকে রয়েল পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত আটটার দিকে বাসটি রেলিগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তানভীর ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই বাসটি রেখে চালক পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।