পুরোনো আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য সুখবর

· Prothom Alo

সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আইফোনকে লক্ষ্য করে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যারের হামলার সংবাদ প্রকাশিত হয়েছে। ভয়ংকর এ সাইবার হামলা থেকে হালনাগাদ সংস্করণে চলা নতুন মডেলের আইফোন ও আইপ্যাড নিরাপদ থাকলেও পুরোনো আইফোন ও আইপ্যাড নিরাপদ নয়। আর তাই এবার পুরোনো আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য আইওএস ১৮.৭.৭ ও আইপ্যাডওএস ১৮.৭.৭ উন্মুক্ত করেছে অ্যাপল।

Visit betsport24.es for more information.

নিরাপত্তাবিষয়ক গবেষকদের তথ্যমতে, কোনো ফাইল ডাউনলোড বা ইনস্টল না করলেও পুরোনো অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও আইপ্যাডে ছড়িয়ে পড়তে পারে ডার্কসোয়ার্ড স্পাইওয়্যার। এমনকি ডার্কসোয়ার্ড স্পাইওয়্যারযুক্ত ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করলেও স্পাইওয়্যার আক্রান্তের ঝুঁকি রয়েছে।

ডার্কসোয়ার্ড হ্যাকিং টুলের মাধ্যমে ইতিমধ্যে চীন, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরব এবং ইউক্রেনে বসবাসকারী আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে। শুধু তা–ই নয়, সম্প্রতি অনলাইনে ডার্কসোর্ড হ্যাকিং টুল ফাঁস করে দিয়েছে সাইবার অপরাধীরা। ফলে যে কেউ পুরোনো আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলা চালাতে পারে।

অ্যাপলের তথ্যমতে, পুরোনো সব সংস্করণের আইওএস ও আইপ্যাডওএসে চলা আইফোন ও আইপ্যাড ডার্কসোয়ার্ড স্পাইওয়্যার হামলার ঝুঁকিতে রয়েছে। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে পুরোনো আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের দ্রুত নতুন আইওএস ও আইপ্যাডওএস হালনাগাদ করতে হবে।

Read full story at source