শিশুর সামনে ধৈর্যশীল ও মার্জিত থাকা জরুরি

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। তিনি ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করনীয়’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভায় মনোবিদ ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘শিশুরা আমাদের কথা শুনে যতটা না শেখে, তার চেয়ে বেশি শেখে আমাদের কাজ দেখে। সুতরাং শিশুর সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করছেন সেটা জরুরি। যেমন—

Visit asg-reflektory.pl for more information.

প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ: আপনি নিজে বিপদে পড়লে কীভাবে সামলাচ্ছেন, সেটি শিশুরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। আপনি যদি অস্থির হয়ে অন্যকে দোষারোপ করেন, শিশুটিও চাপের মুখে তাই শিখবে।

আচরণগত প্রতিলিপি: অন্যের সাথে আপনার ব্যবহার কেমন, তা থেকেই শিশু তার সামাজিক আচরণের পাঠ নেয়। তাই শিশুর সামনে ধৈর্যশীল ও মার্জিত থাকা জরুরি।’

Read full story at source