জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এনভায়রনমেন্টাল ক্যাটারস্ট্রফি ২.০
· Prothom Alo

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের চেনা পৃথিবীটা একটু একটু করে বদলে যাচ্ছে। পরিবেশের এই চরম বিপর্যয় ঠেকানোর উপায় কী? এই বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর খুঁজতে এবং টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করতে আয়োজিত হচ্ছে বিশেষ অনলাইন কর্মশালা ‘এনভায়রনমেন্টাল ক্যাটারস্ট্রফি ২.০’
Visit sports24.club for more information.
১১ মার্চ, বুধবার বিকাল সাড়ে ৩টায় অনলাইনে আয়োজিত হবে এই কর্মশালা। আগ্রহীরা গুগল মিটের নির্দিষ্ট লিংকে ঢুকে এই কর্মশালা ফ্রিতে উপভোগ করতে পারবেন।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও পরিবেশ রক্ষার তাগিদ গড়ে তুলতে এই দারুণ উদ্যোগটি নিয়েছে নিস্টন এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অর্গানাইজেশন। কর্মশালায় পরিবেশগত সংকট, বৈশ্বিক উষ্ণায়নের পেছনের বিজ্ঞান এবং ভবিষ্যৎ পৃথিবীর সুরক্ষায় তরুণদের করণীয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হবে। এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং তরুণ বক্তারা। তাঁদের অভিজ্ঞতার আলোকে উঠে আসবে পরিবেশ রক্ষার নানা দিক ও বিজ্ঞানভিত্তিক দারুণ সব সমাধান।
অংশগ্রহণের বিস্তারিত সময়সূচি এবং গুগল মিটের লিংক আয়োজক সংগঠনের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে। আয়োজনের বিস্তারিত জানতে এবং সরাসরি যুক্ত হতে ভিজিট করুন এই লিংকে: https://www.facebook.com/share/18QLA1xZ4X/
এই কর্মশালায় ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে বিজ্ঞানচিন্তা।
সেন্ট গ্রেগরীতে জাতীয় বিজ্ঞান উৎসব ১০ এপ্রিল