রিয়াল মাদ্রিদ কি মাস্তানতুয়োনোকে নষ্ট করে ফেলছে—আর্জেন্টিনা দলে দুশ্চিন্তা
· Prothom Alo

সান্তিয়াগো বার্নাব্যুর বাতাসের মিশে আছে আভিজাত্য আর আকাশচুম্বী প্রত্যাশা। সেই প্রত্যাশার পারদ চড়িয়েই সর্বশেষ গ্রীষ্মে রিভার প্লেট থেকে ৪ কোটি ৫০ লাখ ইউরোয় রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভাবা হয়েছিল, মাদ্রিদের মাঝমাঠের আগামীর স্থপতি হবেন এই ১৮ বছরের আর্জেন্টাইন বিস্ময়বালক। কিন্তু মাস কয়েকের ব্যবধানেই গল্পটা বদলে গেছে। মাস্তানতুয়োনো এখন মাদ্রিদের ডাগআউটে যেন এক ‘অদৃশ্য’ চরিত্র।
Visit een-wit.pl for more information.
মাস্তানতুয়োনোকে ‘মেরে ফেলতে’ চেয়েছিলেন মেসিরিয়াল মাদ্রিদ এখন কিছুটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত শনিবার ওসাসুনার কাছে ২-১ গোলে হারের ক্ষত সেই অস্থিরতাকে আরও উসকে দিয়েছে। হারের মুখে দাঁড়িয়ে যখন একটা গোলের জন্য হাপিত্যেশ করছে দল, কোচ আলভারো আরবেলোয়া তখনো মাস্তানতুয়োনোকে মাঠে নামানোর প্রয়োজন বোধ করেননি। জাবি আলোনসো কিংবা আরবেলোয়া—কারও কৌশলেই যেন ঠিক খাপ খাচ্ছেন না এই আর্জেন্টাইন প্লে-মেকার। টানা তিন ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামা হয়নি তাঁর।
ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোআর্জেন্টিনায় দুশ্চিন্তা
মাদ্রিদের ডাগআউটে মাস্তানতুয়োনো যত বেশি সময় কাটাচ্ছেন, আর্জেন্টিনা জাতীয় দলের দুশ্চিন্তা ততটাই বাড়ছে। সামনেই স্পেনের বিপক্ষে ফিনালিসিমা। এরপর ২০২৬ বিশ্বকাপ, উত্তর আমেরিকায়। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে যিনি শুরুর একাদশে ছিলেন, তাঁর এমন নির্বাসন মানতে পারছেন না আর্জেন্টাইন ফুটবল কর্তারা। ছন্দে থাকা একজন খেলোয়াড় যদি ক্লাবে খেলার সুযোগই না পান, তবে জাতীয় দলের জার্সিতে তাঁর পারফরম্যান্সে মরচে ধরতেই পারে।
মেসির উত্তরসূরি এ কোন নতুন ‘মাস্তান’নির্মম বাস্তবতা
৮ ফেব্রুয়ারি, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ জয়ের ম্যাচে মাঠে নেমেছিলেন মাস্তানতুয়োনো। খেলেছেন মাত্র ৯ মিনিট। এটাই রিয়ালের হয়ে মাঠে তাঁর সর্বশেষ উপস্থিতি। যে ছেলেটিকে রিয়াল মিডফিল্ডের ভবিষ্যৎ স্তম্ভ ভাবা হচ্ছিল, তার জন্য এই পরিসংখ্যান নিষ্ঠুর। শুরুর দিকে মানিয়ে নিচ্ছিলেন ভালোই। আলোনসোর অধীনে সম্ভাবনার আভাস ছিল। কিন্তু চোট-আঘাত ছন্দ কেটে দেয়। এরপর দলে কৌশলগত পরিবর্তন তাঁকে আরও দূরে সরিয়ে দেয়।
রিয়াল মাদ্রিদের জার্সিতে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।‘ওরা ছেলেটাকে শেষ করে দিচ্ছে’
সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার ও রিভার প্লেটের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার নরবার্তো আলোনসো এটা নিয়ে তীব্র সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদের। ক্ষোভ উগরে দিয়ে বলেই দিলেন, ‘ওরা ছেলেটাকে শেষ করে দিচ্ছে। এভাবে চললে ও হয়তো কোনো ছোট দলেই চলে যাবে। রিয়ালে খেলার সুযোগ না দিলে ও প্রমাণ করবে কী করে?’
ভুল সিদ্ধান্তের খেসারত
জানুয়ারির দলবদলে মাস্তানতুয়োনোর সামনে সুযোগ ছিল ইতালিতে যাওয়ার। সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি তাঁকে ধারে নিতে চেয়েছিল। কিন্তু জেদি মাস্তানতুয়োনো বার্নাব্যুতে থেকেই লড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটা কি ভুল ছিল? প্রশ্ন উঠছে।
আরবেলোয়ার নতুন ট্যাকটিক্যাল ছকই কি মাস্তানতুয়োনোর জন্য কাল হলো? মাঝমাঠে চারজনের যে ফর্মুলা কোচ দাঁড় করিয়েছেন, সেখানে এই তরুণের জায়গা মেলা ভার। তার ওপর ইনজুরি কাটিয়ে ফিরছেন রদ্রিগো। অভিজ্ঞদের ওপরই ভরসা করছেন কোচ। সাম্প্রতিক বাজে ফলের পর ঝুঁকিও নিতে চাইছেন না। সব মিলিয়ে মাস্তানতুয়োনোর জন্য প্রথম একাদশের পথটা ক্রমেই সরু হয়ে আসছে।
মেসির সঙ্গে মাস্তানতুয়োনোশেষ কথা
৪ কোটি ৫০ লাখ ইউরোর এই বিনিয়োগ কি তবে ডাগআউটেই পড়ে থাকবে? আরবেলোয়ার কৌশলে নাটকীয় কোনো বদল না এলে মাস্তানতুয়োনোর ভাগ্যবদলের কোনো সম্ভাবনা নেই। বার্নাব্যুর বেঞ্চ থেকে বিশ্বকাপের সাইডলাইনই কি তাহলে মাস্তানতুয়োনোর গন্তব্য?
উত্তরটা তোলা থাকল সময়ের হাতে।
আর্জেন্টিনার নতুন ‘মাস্তানের’ শরীর রিয়ালে, চোখ ২০২৬ বিশ্বকাপে